শর্তসাপেক্ষে ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান
ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। এটি হস্তান্তরের জন্য নির্দিষ্ট দেশের নামও প্রস্তাব করা হয়েছে। এজন্য কিছু শর্তারোপও করা হয়েছে।
সোমবার (১৮ মে) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত ইরানি প্রস্তাবের ফাঁস হওয়া তথ্য হাতে পেয়েছে আল আরাবিয়া। প্রস্তাবে বলা হয়েছে, শর্তসাপেক্ষে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ায় হস্তান্তর করা হতে পারে।
এদিকে যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
সূত্রটি সোমবার (১৮ মে) জানায়, সম্প্রতি ইরানের আগের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রও ১৪ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এরপর সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন ১৪ দফা পাঠিয়েছে তেহরান।
সূত্রটির আরও জানায়, বার্তা আদান-প্রদানের সাম্প্রতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান আবারও সংশোধিত ১৪ দফা পাঠিয়েছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন।
জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধ ব

জানা গেছে, নতুন প্রস্তাবে যুদ্ধ বন্ধের আলোচনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা তৈরির পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।