শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ নামে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। জানা যায়, ২০১৪ সালে ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জায়গার উপর সিরাজগঞ্জ শহরের নিকটতম শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। এ নির্মাণ কাজ শেষে ২০২১ সালের আগস্টে সেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২০টি বিভাগ চালু আছে। ওয়ার্ড রয়েছে ১৫টি। অস্ত্রোপচার কক্ষ আছে ১৫টি। ৩৮ শয্যার সিসিইউ সচল রয়েছে। এম এ মালেক/এএইচ/এমএস

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ নামে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

জানা যায়, ২০১৪ সালে ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জায়গার উপর সিরাজগঞ্জ শহরের নিকটতম শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। এ নির্মাণ কাজ শেষে ২০২১ সালের আগস্টে সেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২০টি বিভাগ চালু আছে। ওয়ার্ড রয়েছে ১৫টি। অস্ত্রোপচার কক্ষ আছে ১৫টি। ৩৮ শয্যার সিসিইউ সচল রয়েছে।

এম এ মালেক/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow