শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। একসঙ্গে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তারা জয় করেছিলেন দর্শকদের হৃদয়। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হলেন এই দুই তারকা। আর সেই পুনর্মিলনের মুহূর্তে শাকিব খানকে দেখে মুগ্ধতার কথাই প্রকাশ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেখা হয় শাকিব ও পূর্ণিমার। বহুদিন পর একে অপরকে সামনে পেয়ে আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জমে ওঠে স্মৃতিচারণ, হাসি-আড্ডা ও খুনসুটি। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খানের বর্তমান লুকের প্রশংসা করে পূর্ণিমা বলেন, “তাকে আমি আগে যেমন দেখেছি, তার চেয়ে এখন অনেক ছোট দেখাচ্ছে। আরও বেশি ছোট। তার যতগুলো সিনেমা আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য সিনেমাগুলোও দেখেছি।” পূর্ণিমার কথায় স্পষ্ট হয়, নিয়মিত একসঙ্গে কাজ না করলেও শাকিব খানের ক্যারিয়ারের অগ্রগতি ও নতুন সিনেমাগুলোর প্রতি তিনি আগ্রহী। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের উপস্থিতি নজর এড়ায়নি তার। এরপর মজার ছলেই পূর্ণিমা বলেন, “আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। একসঙ্গে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তারা জয় করেছিলেন দর্শকদের হৃদয়। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হলেন এই দুই তারকা। আর সেই পুনর্মিলনের মুহূর্তে শাকিব খানকে দেখে মুগ্ধতার কথাই প্রকাশ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দেখা হয় শাকিব ও পূর্ণিমার। বহুদিন পর একে অপরকে সামনে পেয়ে আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জমে ওঠে স্মৃতিচারণ, হাসি-আড্ডা ও খুনসুটি।

আলাপচারিতার একপর্যায়ে শাকিব খানের বর্তমান লুকের প্রশংসা করে পূর্ণিমা বলেন, “তাকে আমি আগে যেমন দেখেছি, তার চেয়ে এখন অনেক ছোট দেখাচ্ছে। আরও বেশি ছোট। তার যতগুলো সিনেমা আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য সিনেমাগুলোও দেখেছি।”

পূর্ণিমার কথায় স্পষ্ট হয়, নিয়মিত একসঙ্গে কাজ না করলেও শাকিব খানের ক্যারিয়ারের অগ্রগতি ও নতুন সিনেমাগুলোর প্রতি তিনি আগ্রহী। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের উপস্থিতি নজর এড়ায়নি তার। এরপর মজার ছলেই পূর্ণিমা বলেন, “আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।”

অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। শাকিব খানকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল চ্যানেল আই প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’। গানটি বাজতেই হাস্যরসের ছলে পূর্ণিমা বলেন, “আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।” জবাবে হাসতে হাসতেই শাকিব খান বলেন, “যা ইচ্ছা করো।”

একসময় ঢালিউডের অন্যতম সফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ তাদের অভিনীত একাধিক সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সময়ের ব্যবধানে দুজনের কর্মজীবনের পথ আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব যে এখনো অটুট, সাম্প্রতিক এই সাক্ষাৎ যেন তারই প্রমাণ।

দুই তারকার পুনর্মিলনের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তদের অনেকেই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি কেউ কেউ মনে করছেন, দর্শকদের সেই পুরোনো প্রিয় জুটিকে নিয়ে নতুন কোনো সিনেমা নির্মিত হলে তা নিঃসন্দেহে বাড়তি আগ্রহ তৈরি করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow