শাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা
চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরুটা ছিল স্বপ্ন আর অনিশ্চয়তার মিশেলে। তবে প্রথম সিনেমাতেই দেশের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন চিত্রনায়িকা শিরিন শিলা। সেই অভিজ্ঞতাই বদলে দিয়েছিল তার ভাবনা, জুগিয়েছিল চলচ্চিত্রে টিকে থাকার সাহস। ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর নানা স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী। শিরিন শিলা জানান, চলচ্চিত্রে আসার পর অনেকেই তাকে বলেছিলেন, আগে নিজেকে নায়িকা হিসেবে প্রমাণ করতে হবে। কারণ নতুন মুখ হিসেবে ইন্ডাস্ট্রিতে আসা সহজ হলেও দীর্ঘ সময় টিকে থাকা কঠিন। তার ভাষায়, ‘আমাকে সবাই বলত, আগে একটা ছবি করো, নিজেকে প্রমাণ করো। অনেক নায়িকা আসে, কিন্তু সবাই টিকে থাকতে পারে না। যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে কাজের অভাব হবে না।’ প্রথম সিনেমার শুটিং চলাকালেই ইতিবাচক সাড়া পেতে শুরু করেন শিলা। বিশেষ করে তার অভিনয়, অভিব্যক্তি, উচ্চতা ও পর্দা উপস্থিতি নিয়ে ইউনিটের সদস্যরা প্রশংসা করতেন। অভিনেত্রী বলেন, ‘অপু বিশ্বাস দিদির সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল। আ
চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরুটা ছিল স্বপ্ন আর অনিশ্চয়তার মিশেলে। তবে প্রথম সিনেমাতেই দেশের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন চিত্রনায়িকা শিরিন শিলা। সেই অভিজ্ঞতাই বদলে দিয়েছিল তার ভাবনা, জুগিয়েছিল চলচ্চিত্রে টিকে থাকার সাহস।
ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর নানা স্মৃতি তুলে ধরেন এই অভিনেত্রী।
শিরিন শিলা জানান, চলচ্চিত্রে আসার পর অনেকেই তাকে বলেছিলেন, আগে নিজেকে নায়িকা হিসেবে প্রমাণ করতে হবে। কারণ নতুন মুখ হিসেবে ইন্ডাস্ট্রিতে আসা সহজ হলেও দীর্ঘ সময় টিকে থাকা কঠিন।
তার ভাষায়, ‘আমাকে সবাই বলত, আগে একটা ছবি করো, নিজেকে প্রমাণ করো। অনেক নায়িকা আসে, কিন্তু সবাই টিকে থাকতে পারে না। যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে কাজের অভাব হবে না।’
প্রথম সিনেমার শুটিং চলাকালেই ইতিবাচক সাড়া পেতে শুরু করেন শিলা। বিশেষ করে তার অভিনয়, অভিব্যক্তি, উচ্চতা ও পর্দা উপস্থিতি নিয়ে ইউনিটের সদস্যরা প্রশংসা করতেন।
অভিনেত্রী বলেন, ‘অপু বিশ্বাস দিদির সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল। আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছিলাম। দৃশ্যটি দেখে পরিচালক আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি আগে কোনো সিনেমায় কাজ করেছি কি না। যখন বললাম এটাই আমার প্রথম ছবি, তখন তিনি অবাক হয়ে যান।’
শিরিন শিলার ভাষ্য, ‘তিনি বলেছিলেন, এত বড় একজন অভিনেত্রীর সঙ্গে কীভাবে এত সাবলীলভাবে অভিনয় করলাম। তখনই আমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে।’
শুধু অপু বিশ্বাসই নন, শাকিব খানের সঙ্গে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
শিলা বলেন, ‘আমাকে বলা হয়েছিল, শাকিব খানের সামনে দাঁড়িয়ে এত স্বাভাবিকভাবে সংলাপ বলছি কীভাবে! আমি একবারও অস্বস্তি অনুভব করিনি। তখন অনেকেই আমাকে বলেছিলেন, তুমি পারবে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে।’
প্রথম সিনেমা মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া তাকে আরও অনুপ্রাণিত করে। বিশেষ করে ‘দেখনা রশিয়া’ গানটির জনপ্রিয়তা তার জীবনে নতুন মোড় এনে দেয়।
তিনি বলেন, ‘গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। আমি একদিন সাধারণ দর্শকের মতো হলে গিয়ে সিনেমা দেখছিলাম। তখন দেখলাম, মানুষ গানটির সঙ্গে নাচছে, উচ্ছ্বাস করছে। সেই দৃশ্য আমার ভীষণ ভালো লেগেছিল।’
হল থেকে বের হওয়ার সময় অনেক দর্শক তাকে চিনতে পেরে ছবি তুলতে এগিয়ে আসেন। সেই মুহূর্তের অনুভূতির কথা বলতে গিয়ে শিলা বলেন, ‘তখন মনে হয়েছিল, আমি এই জায়গার জন্যই এসেছি। অভিনয় শুধু শখ নয়, এটাকেই পেশা হিসেবে নিতে চাই।’
এরপরই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। একের পর এক চলচ্চিত্রের প্রস্তাবও আসতে থাকে।
আরও পড়ুন:
প্রেমের প্রস্তাব পান না তুষি, জানালেন কারণ
যে কারণে ফেসবুক ডিলিট করতে চান তুষি
শিরিন শিলা জানান, প্রথম ছবির সাফল্যের পর নির্মাতা শাহিন সুমন, গুলজারসহ আরও অনেক পরিচালকের কাছ থেকে কাজের প্রস্তাব পেয়েছিলেন। আর সেখান থেকেই চলচ্চিত্রে তার পথচলা আরও দৃঢ় হয়।
অভিনেত্রীর বিশ্বাস, শাকিব খান ও অপু বিশ্বাসের মতো প্রতিষ্ঠিত তারকার সঙ্গে প্রথম ছবিতে কাজ করার অভিজ্ঞতাই তাকে নিজের সামর্থ্য সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে এবং চলচ্চিত্রে দীর্ঘ পথ চলার আত্মবিশ্বাস জুগিয়েছে।
এমএমএফ/এমএস
What's Your Reaction?