শাকিব খানের ‘রকস্টার’ নিয়ে যে বার্তা দিলেন রোজি সিদ্দিকী
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রোজি সিদ্দিকীকে। সম্প্রতি সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। রোজি সিদ্দিকী বলেন, ‘রকস্টার’ দর্শকদের জন্য একেবারেই ভিন্ন ধরনের একটি সিনেমা হতে যাচ্ছে। তার ভাষ্য, ‘এই সিনেমায় দর্শকরা একেবারে অন্যরকম গল্প পাবেন। আগে যে ধরনের সিনেমা দর্শক দেখেছেন, এটি সেসবের মতো নয়। আমাদের দেশে হয়তো এর আগে এমন ধাঁচের কাজ হয়েছে, কিন্তু এই উপস্থাপনায় হয়নি।’ তিনি আরও বলেন, ‘দর্শকদের জন্য এটি নতুন একটি চমক হতে যাচ্ছে। আর একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই সিনেমায় সবাই শাকিব খানকে নতুনভাবে দেখবে।’ রোজী সিদ্দিকী ‘থিয়েটার আরামবাগ’এ নাট্যচর্চার মাধ্যমে তার মঞ্চযাত্রা শুরু হয়। ১৯৮৯-১৯৯৩ পর্যন্ত এই দলের হয়ে অভিনয় করেন রোজী। এরপর ১৯৯৩ সালে ‘ঢাকা থিয়েটার’র সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৯৩ সালে গৌতম ঘোষের পরিচালনায় ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন তিনি। এমআই/এলআইএ
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রোজি সিদ্দিকীকে। সম্প্রতি সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
রোজি সিদ্দিকী বলেন, ‘রকস্টার’ দর্শকদের জন্য একেবারেই ভিন্ন ধরনের একটি সিনেমা হতে যাচ্ছে।
তার ভাষ্য, ‘এই সিনেমায় দর্শকরা একেবারে অন্যরকম গল্প পাবেন। আগে যে ধরনের সিনেমা দর্শক দেখেছেন, এটি সেসবের মতো নয়। আমাদের দেশে হয়তো এর আগে এমন ধাঁচের কাজ হয়েছে, কিন্তু এই উপস্থাপনায় হয়নি।’
তিনি আরও বলেন, ‘দর্শকদের জন্য এটি নতুন একটি চমক হতে যাচ্ছে। আর একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই সিনেমায় সবাই শাকিব খানকে নতুনভাবে দেখবে।’
রোজী সিদ্দিকী ‘থিয়েটার আরামবাগ’এ নাট্যচর্চার মাধ্যমে তার মঞ্চযাত্রা শুরু হয়। ১৯৮৯-১৯৯৩ পর্যন্ত এই দলের হয়ে অভিনয় করেন রোজী। এরপর ১৯৯৩ সালে ‘ঢাকা থিয়েটার’র সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৯৩ সালে গৌতম ঘোষের পরিচালনায় ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন তিনি।
এমআই/এলআইএ
What's Your Reaction?