শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে বেলাল হোসেন বাবুকে সভাপতি এবং রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা যুবদলের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতাদেরকে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, কমিটি অনুমোদনের খবরে শাজাহানপুর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সংগঠনের প্রতি আস্থা রাখায় জেলা নেতাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুবদলকে আরও সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।