শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করব : মোক্তার আলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সাথে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করব।  রোববার (৮ ফেব্রুয়ারি) কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন- যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা খেলাফত মজলিসের নেতা শফিউল্লাহ।  এছাড়াও বক্তব্য দেন, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যশোর জেল

শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করব : মোক্তার আলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সাথে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করব। 

রোববার (৮ ফেব্রুয়ারি) কেশবপুর শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন- যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা খেলাফত মজলিসের নেতা শফিউল্লাহ। 

এছাড়াও বক্তব্য দেন, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুরে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের ছেলে জাহিদ হাসান, জুলাই আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের বাবা আব্দুল জব্বার মোল্লাসহ আরও অনেকে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow