‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশি শান্তিরক্ষীদের ত্যাগ ও অবদান অনেকেই যথাযথভাবে উপলব্ধি করেন না।’ সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। বিদেশ সফরের বিষয় তুলে ধরে শামা ওবায়েদ জানান, আফ্রিকার বিভিন্ন দেশে সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসা শুনেছেন। তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক সময় দেশের মানুষই তাদের অর্জন সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিরক্ষীদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে।’ এসময় শান্তিরক্ষীদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি পরিবার তাদের বাবা, স্বামী বা ভাইকে দূর দেশে পাঠিয়ে দেয়। তারা নিরাপদে ফিরবেন কি না, সেটাও

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশি শান্তিরক্ষীদের ত্যাগ ও অবদান অনেকেই যথাযথভাবে উপলব্ধি করেন না।’

সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।

বিদেশ সফরের বিষয় তুলে ধরে শামা ওবায়েদ জানান, আফ্রিকার বিভিন্ন দেশে সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসা শুনেছেন। তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক সময় দেশের মানুষই তাদের অর্জন সঠিকভাবে উপলব্ধি করতে পারে না।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিরক্ষীদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে।’

এসময় শান্তিরক্ষীদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি পরিবার তাদের বাবা, স্বামী বা ভাইকে দূর দেশে পাঠিয়ে দেয়। তারা নিরাপদে ফিরবেন কি না, সেটাও নিশ্চিত নয়। তবুও দেশপ্রেম থেকেই তারা এই দায়িত্ব পালনে সম্মতি দেন।’

ভবিষ্যতেও শান্তিরক্ষীদের পাশে থাকার আশ্বাস দিয়ে শামা ওবায়েদ বলেন, ‘আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের কাছে এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow