শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করেছেন। ভোট চেয়ে তিনি দিন-রাত উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নিত্যানন্দনপুর ইউনিয়নের বকশিসপুর বাজারে গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‎পথসভায় অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে।  তিনি বলেন, নির্বাচিত হলে শৈলকুপাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সহিংসতা ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না।  দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। পথসভা শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভো

শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করেছেন। ভোট চেয়ে তিনি দিন-রাত উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে নিত্যানন্দনপুর ইউনিয়নের বকশিসপুর বাজারে গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎পথসভায় অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। 

তিনি বলেন, নির্বাচিত হলে শৈলকুপাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সহিংসতা ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না। 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। পথসভা শেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

হিন্দু অধ্যুষিত ওই এলাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow