শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ বিষয়ে গুরুদাসপুরে আলোচনা সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ বিষয়ের ওপর আলোকপাত করে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর এইচএম একরামুল হকের সভাপতিত্বে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ ও ওয়াইপিএজি’র আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু, শাহজাহান আলী, অধ্যাপক জয়নাল আবেদীন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সাংবাদিক সাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী কর্মকর্তা মনিবুল হাসান ও শাহনাজ বেগম। বক্তারা বলেন- ‘সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংঘাত নিরসনে সবাইকে এক এবং অভিন্নভাবে কাজ করতে হবে। বিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করাই পিএফজি’র কাজ।’

শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ বিষয়ে গুরুদাসপুরে আলোচনা সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ বিষয়ের ওপর আলোকপাত করে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর এইচএম একরামুল হকের সভাপতিত্বে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ ও ওয়াইপিএজি’র আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুদু, শাহজাহান আলী, অধ্যাপক জয়নাল আবেদীন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সাংবাদিক সাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী কর্মকর্তা মনিবুল হাসান ও শাহনাজ বেগম।

বক্তারা বলেন- ‘সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংঘাত নিরসনে সবাইকে এক এবং অভিন্নভাবে কাজ করতে হবে। বিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করাই পিএফজি’র কাজ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow