শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা দেশটি সফর করছেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের পাশাপাশি কাতারও সহায়ক ভূমিকা পালন করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক ও শান্তি চুক্তি রোববার সই হবে। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি আবার সব জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সম্পূর্ণ বিপরীত। তার দাবি, নতুন চুক্তির ফলে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, এ চুক্তির সঙ্গে ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। একই সঙ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা দেশটি সফর করছেন।
তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের পাশাপাশি কাতারও সহায়ক ভূমিকা পালন করে আসছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক ও শান্তি চুক্তি রোববার সই হবে। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি আবার সব জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সম্পূর্ণ বিপরীত। তার দাবি, নতুন চুক্তির ফলে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।
ট্রাম্প আরও বলেন, এ চুক্তির সঙ্গে ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপকরণ ভবিষ্যতে ধ্বংস করা হবে।
তবে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তিনি স্পষ্ট করে জানান, চুক্তিটি রোববার সই হচ্ছে না।
এর আগে পাকিন্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে দেওয়ার এক পোস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি ২৪ ঘণ্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। তিনি কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষকে ধন্যবাদ জানান।
সূত্র : মেহের নিউজ এজেন্সি
What's Your Reaction?