শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প
ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো শান্তি বা সমঝোতা চুক্তি হলেও দেশটির জব্দকৃত সম্পদ তাৎক্ষণিকভাবে মুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সম্পদ অবমুক্ত করার বিষয়টি চুক্তির পরবর্তী ধাপে বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘ওটা পরে হবে। তারা যদি ভালো আচরণ করে, যদি ভালোভাবে দায়িত্ব পালন করে, তখন আমরা এ বিষয়ে আলোচনা শুরু করব।’ দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবি জানিয়ে আসছে তেহরান। ইরানি গণমাধ্যম ও বিভিন্ন বিশেষজ্ঞের মতে, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি। ইরান চায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতা চুক্তির অংশ হিসেবে এসব সম্পদ অবমুক্ত করা হোক। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে রাজি নয়। বিশ্লেষকদের মতে, জব্দকৃত সম্পদ মুক্ত করার প্রশ্নটি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু হয়ে উঠতে পারে।
ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো শান্তি বা সমঝোতা চুক্তি হলেও দেশটির জব্দকৃত সম্পদ তাৎক্ষণিকভাবে মুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সম্পদ অবমুক্ত করার বিষয়টি চুক্তির পরবর্তী ধাপে বিবেচনা করা হবে।
তিনি বলেন, ‘ওটা পরে হবে। তারা যদি ভালো আচরণ করে, যদি ভালোভাবে দায়িত্ব পালন করে, তখন আমরা এ বিষয়ে আলোচনা শুরু করব।’
দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবি জানিয়ে আসছে তেহরান। ইরানি গণমাধ্যম ও বিভিন্ন বিশেষজ্ঞের মতে, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।
ইরান চায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতা চুক্তির অংশ হিসেবে এসব সম্পদ অবমুক্ত করা হোক। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে রাজি নয়।
বিশ্লেষকদের মতে, জব্দকৃত সম্পদ মুক্ত করার প্রশ্নটি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু হয়ে উঠতে পারে।
What's Your Reaction?