শান্তি পরিবহন ও মোটরসাইকেল সংঘর্ষ; নিহত ১

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় শান্তি পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১জন। নিহত ব্যক্তির নাম কুবেনজে ত্রিপুরা (২৫)। তিনি গুইমারার সিন্ধুকছড়ির পঙ্খীমুড়া এলাকার কৃপচার্জ ত্রিপুরার সন্তান। আহত ব্যক্তির নাম হনেল ত্রিপুরা(১৯)। সে ভাইবোনছড়ার মনোহরী ত্রিপুরার সন্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে প্রেরন করেন। হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক কুবেনজে ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক শান্তি পরিবহনের গাড়িটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে। গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, 'বাইল্যাছড়ি এয়াকায় গ্রামের রাস্তা থেকে মোটরসাইকেলটি প্রধান সড়কে উঠার সময় শান্তি পরিবহনের নিচে চাপা পড়ে। এ ঘটনা আমরা শান্তি পরিবহনের গাড়িটি জব্দ করেছি। ঘাতক চালক ও হেল্পার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

শান্তি পরিবহন ও মোটরসাইকেল সংঘর্ষ; নিহত ১

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় শান্তি পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১জন।

নিহত ব্যক্তির নাম কুবেনজে ত্রিপুরা (২৫)। তিনি গুইমারার সিন্ধুকছড়ির পঙ্খীমুড়া এলাকার কৃপচার্জ ত্রিপুরার সন্তান। আহত ব্যক্তির নাম হনেল ত্রিপুরা(১৯)। সে ভাইবোনছড়ার মনোহরী ত্রিপুরার সন্তান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে প্রেরন করেন। হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক কুবেনজে ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক শান্তি পরিবহনের গাড়িটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।

গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, 'বাইল্যাছড়ি এয়াকায় গ্রামের রাস্তা থেকে মোটরসাইকেলটি প্রধান সড়কে উঠার সময় শান্তি পরিবহনের নিচে চাপা পড়ে। এ ঘটনা আমরা শান্তি পরিবহনের গাড়িটি জব্দ করেছি। ঘাতক চালক ও হেল্পার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow