শাপলা চত্বরের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব : হেফাজত আমির

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে।  মঙ্গলবার (০৫ মে) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে শাপলা চত্বরের নিহতদের স্মরণ ও বিচার দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।  তিনি বলেন, ৫ মে আলেম হত্যার এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় আমরা হতাশ। ভবিষ্যতে এ ঘটনার যথাযথ স্বীকৃতি ও বিচার কার্য সম্পন্ন হবে এই প্রত্যাশা করছি। হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুন আজিজি। এছাড়াও বক্তব্য দেন— সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, শাহজ

শাপলা চত্বরের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব : হেফাজত আমির
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে।  মঙ্গলবার (০৫ মে) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে শাপলা চত্বরের নিহতদের স্মরণ ও বিচার দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।  তিনি বলেন, ৫ মে আলেম হত্যার এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় আমরা হতাশ। ভবিষ্যতে এ ঘটনার যথাযথ স্বীকৃতি ও বিচার কার্য সম্পন্ন হবে এই প্রত্যাশা করছি। হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুন আজিজি। এছাড়াও বক্তব্য দেন— সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, শাহজাহান ইসলামাবাদী, শওকত বিন হানিফ, ছালামত উল্লাহ, রহমত উল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow