শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ উদ্বোধন ও দুই স্টুডেন্ট বাস হস্তান্তর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পূবালী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নয়নের লক্ষ্যে দুইটি স্টুডেন্ট বাস হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া। বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং নিরাপদ ও উন্নত পরিবহন ব্য

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ উদ্বোধন ও দুই স্টুডেন্ট বাস হস্তান্তর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পূবালী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নয়নের লক্ষ্যে দুইটি স্টুডেন্ট বাস হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এ.এফ.এম. জাকারিয়া।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং নিরাপদ ও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা শিক্ষা ও প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নে ব্যাংকটির ধারাবাহিক অবদানের প্রশংসা করেন।

পূবালী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক কেবল ব্যাংকিং সেবাতেই নয়, দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।’

পূবালী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসি. কেবল ব্যাংকিং সেবাতেই নয়, দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। ভবিষ্যতেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে পূবালী ব্যাংক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow