শাবিপ্রবিতে ৩ সহকারী প্রক্টর নিয়োগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার ও প্রভাষক মো. মাসুম বিল্লাহ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব। অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হলো। তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এসএইচ জাহিদ/এনএইচআর/জেআইএম

শাবিপ্রবিতে ৩ সহকারী প্রক্টর নিয়োগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল হায়দার ও প্রভাষক মো. মাসুম বিল্লাহ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হলো। তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এসএইচ জাহিদ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow