শাবিপ্রবির দুই অধ্যাপক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এতে ‘রিসার্চার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ‘রিসার্চার অব এক্সেলেন্স’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইসলাম। অনুষ্ঠানে অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, সামা

শাবিপ্রবির দুই অধ্যাপক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

এতে ‘রিসার্চার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ‘রিসার্চার অব এক্সেলেন্স’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইসলাম।

অনুষ্ঠানে অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহিদুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow