শাশুড়ির ওপর অভিমান, নৌকা থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ

যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার মাঝিসহ ঘাটে কর্মরত কয়েক যুবক নদীতে লাফিয়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নিখোঁজ সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী। সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম বলেন, খুলনা থেকে ফেরার পথে বৌমা সাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলে। বিকালে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল চুরির বিষয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এরপর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। নৌকার মাঝি ধ্রুব দাস বলেন, শাশুড়ির ওপর অভিযান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত ও ঘন ঘন কার্গো জাহাজ চলাচলে

শাশুড়ির ওপর অভিমান, নৌকা থেকে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ

যশোরের অভয়নগরে শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার মাঝিসহ ঘাটে কর্মরত কয়েক যুবক নদীতে লাফিয়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

নিখোঁজ সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।

সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম বলেন, খুলনা থেকে ফেরার পথে বৌমা সাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলে। বিকালে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল চুরির বিষয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এরপর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নৌকার মাঝি ধ্রুব দাস বলেন, শাশুড়ির ওপর অভিযান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত ও ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার আগে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দল পাঠানোর আহ্বান করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

মিলন রহমান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow