শাহজাদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম বিভিন্ন সময় বাড়ির ছোটখাটো কাজের জন্য শিক্ষার্থীদের নিজ বাড়িতে ডাকতেন। সেই সুযোগে শিক্ষিকার স্বামী, গ্রাম্য চিকিৎসক রফিকুল ইসলাম, নিজের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন এবং তাদের শরীরে স্পর্শ করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৮ জুন বাড়িতে কাজের কথা বলে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নেন রফিকুল ইসলাম। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় তিনি ছাত্রীর মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে। ভয়ে ঘটনাটি এতদিন গোপন রাখে ওই ছাত্রী। তবে গত শুক্রবার (৩ জুলাই) অভিযুক্ত ব্যক্তি আবারও তাকে অনৈতিক প্রস্তাব দ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা বেগম বিভিন্ন সময় বাড়ির ছোটখাটো কাজের জন্য শিক্ষার্থীদের নিজ বাড়িতে ডাকতেন। সেই সুযোগে শিক্ষিকার স্বামী, গ্রাম্য চিকিৎসক রফিকুল ইসলাম, নিজের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন এবং তাদের শরীরে স্পর্শ করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৮ জুন বাড়িতে কাজের কথা বলে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নেন রফিকুল ইসলাম। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় তিনি ছাত্রীর মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।
ভয়ে ঘটনাটি এতদিন গোপন রাখে ওই ছাত্রী। তবে গত শুক্রবার (৩ জুলাই) অভিযুক্ত ব্যক্তি আবারও তাকে অনৈতিক প্রস্তাব দিলে সে প্রতিবাদ করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে আতঙ্কিত ছাত্রী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়।
এরপর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। পরে রোববার শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার মা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?