শাহজাদপুরে যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের আগের দিন সন্ধ্যায় ‘ঈদের বোনাস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এক যুবককে নৃশংসভাবে গলাকেটে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (২৭মার্চ) উপজেলার ‎কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে নিহতের মা রুবি খাতুন, চাচাতো ভাই মনির হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম বাঘা, মোমিন হোসেন, সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধান ক্ষেতের মধ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এধরনের খুনিদের দ্রুত আইনের আওতায় আনা দরকার কিন্তু আসামিদের অদৃশ্য কারনে পুলিশ গ্রেফতার করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করায় আজ এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে গ্রেপ্তারের দাবীতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, সোহেল রানা হত্যাকা-ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুতই প্রধান

শাহজাদপুরে যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের আগের দিন সন্ধ্যায় ‘ঈদের বোনাস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এক যুবককে নৃশংসভাবে গলাকেটে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার (২৭মার্চ) উপজেলার ‎কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে নিহতের মা রুবি খাতুন, চাচাতো ভাই মনির হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম বাঘা, মোমিন হোসেন, সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধান ক্ষেতের মধ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এধরনের খুনিদের দ্রুত আইনের আওতায় আনা দরকার কিন্তু আসামিদের অদৃশ্য কারনে পুলিশ গ্রেফতার করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করায় আজ এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে গ্রেপ্তারের দাবীতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

এদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, সোহেল রানা হত্যাকা-ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুতই প্রধান আসামীসহ জরিতদের আটক করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন সন্ধ্যায় কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ঈদ বোনাস দেওয়ার কথা বলে আজাদ ম-লের ছেলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই আর বাড়ি ফেরেনি। শনিবার ঈদের দিন সড়াতৈল গ্রামের একটি ধান খেত থেকে সোহেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow