শাহ আমানতে বাড়ছে বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ছে বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। তালিকায় সর্বশেষ যোগ হয়েছে চারটি ফ্লাইট। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। সেই সঙ্গে দোহা এয়ারফিল্ড সম্পূর্ণ বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ থেকে আসার একটি ও আবুধাবি যাওয়ার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসার একটি এবং সেখানে যাওয়ার একটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে এসব বাতিলের মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইনসের নয়টি আগমন এবং ছয়টি প্রস্থান ফ্লাইট রোববার স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। সেই সঙ্গে বিমান বাংলাদেশ, সালাম এয়ার, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রাম রুটের বেশ কয়েকটি ফ্লাইট এরই মধ্যে আকাশপথে রয়েছে বা গন্তব্যের কাছাকাছি পৌঁছেছে। জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম বলেন, গত

শাহ আমানতে বাড়ছে বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ছে বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা।

তালিকায় সর্বশেষ যোগ হয়েছে চারটি ফ্লাইট। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। সেই সঙ্গে দোহা এয়ারফিল্ড সম্পূর্ণ বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।

এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শারজাহ থেকে আসার একটি ও আবুধাবি যাওয়ার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসার একটি এবং সেখানে যাওয়ার একটি ফ্লাইট বাতিল হয়েছে।

তবে এসব বাতিলের মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইনসের নয়টি আগমন এবং ছয়টি প্রস্থান ফ্লাইট রোববার স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। সেই সঙ্গে বিমান বাংলাদেশ, সালাম এয়ার, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রাম রুটের বেশ কয়েকটি ফ্লাইট এরই মধ্যে আকাশপথে রয়েছে বা গন্তব্যের কাছাকাছি পৌঁছেছে।

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত শাহ আমানতের মোট ১২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow