শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে নতুন করে বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল পর্যন্ত আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান অস্থিরতার মধ্যে এ নিয়ে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়াল ৩৫-এ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকালের সূচি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়া’র মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ও ২টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল হয়েছে।
তবে সব ফ্লাইটই যে বাতিল হয়েছে, তা নয়। মাস্কাট থেকে আসা সালাম এয়ার-এর OV-401 ফ্লাইট আজ সকাল ৮টা ০৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে যাত্রী নিয়ে OV-402 ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
একইভাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
মধ্যপ্র

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব সরাসরি পড়ছে প্রবাসী ও হজ-ওমরাহ যাত্রীদের ওপর। হঠাৎ বাতিলের ঘোষণায় অনেক যাত্রীকে টিকিট রিশিডিউল, রিফান্ড কিংবা বিকল্প রুটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট সূত্রে।