শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন: জাকাতের টাকা দিয়ে শাড়ি-লুঙ্গি কিনে দরিদ্রদের দিলে কি জাকাত আদায় হবে?  উত্তর: জাকাত নগদ টাকা দিয়ে আদায় করা যেমন জায়েজ, পোশাক ও খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করাও জায়েজ। কেউ যদি জাকাতের টাকা দিয়ে শাড়ি-লুঙ্গি কিনে জাকাত আদায়ের নিয়তে জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের দেয়, তাহলে জাকাত আদায় হবে। বর্ণিত রয়েছে, হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) যখন ইয়েমেনে জাকাত আদায় করতে গেলেন, তখন তিনি বলেছিলেন, তোমরা আমাকে জাকাত হিসেবে শস্যের পরিবর্তে কাপড় দাও, কারণ এটি তোমাদের জন্য সহজ এবং মদিনার মুহাজিরদের জন্য বেশি উপকারী। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১০৭৩২) তবে শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত আদায়ের ক্ষেত্রে নিম্নমানের শাড়ি-লুঙ্গি দেওয়ার যে রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে, তা পরিহার করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা উৎকৃষ্ট পন্য দান করতে উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। (সুরা আলে ইমরান: ৯২) আর জাকাত আদায়ের ক্ষেত্রে শাড়ি-লুঙ্গি না দিয়ে নগদ টাকা দেওয়াই ভালো। কারণ জাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্রদের অভাব দূর করা। নগদ অর্থ

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন: জাকাতের টাকা দিয়ে শাড়ি-লুঙ্গি কিনে দরিদ্রদের দিলে কি জাকাত আদায় হবে? 

উত্তর: জাকাত নগদ টাকা দিয়ে আদায় করা যেমন জায়েজ, পোশাক ও খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করাও জায়েজ। কেউ যদি জাকাতের টাকা দিয়ে শাড়ি-লুঙ্গি কিনে জাকাত আদায়ের নিয়তে জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের দেয়, তাহলে জাকাত আদায় হবে।

বর্ণিত রয়েছে, হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) যখন ইয়েমেনে জাকাত আদায় করতে গেলেন, তখন তিনি বলেছিলেন, তোমরা আমাকে জাকাত হিসেবে শস্যের পরিবর্তে কাপড় দাও, কারণ এটি তোমাদের জন্য সহজ এবং মদিনার মুহাজিরদের জন্য বেশি উপকারী। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১০৭৩২)

তবে শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত আদায়ের ক্ষেত্রে নিম্নমানের শাড়ি-লুঙ্গি দেওয়ার যে রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে, তা পরিহার করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা উৎকৃষ্ট পন্য দান করতে উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। (সুরা আলে ইমরান: ৯২)

আর জাকাত আদায়ের ক্ষেত্রে শাড়ি-লুঙ্গি না দিয়ে নগদ টাকা দেওয়াই ভালো। কারণ জাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্রদের অভাব দূর করা। নগদ অর্থ পেলে দরিদ্ররা পোশাক, খাবার, ওষুধসহ যে কোনো ক্ষেত্রেই সেটা খরচ করতে পারে। শাড়ি-লুঙ্গি দেওয়া হলে অনেক সময় এমন দরিদ্ররাও শাড়ি-লুঙ্গি পায়, যাদের পোশাকের চেয়ে খাবার বা ওষুধ কেনার প্রয়োজন বেশি, তারা পরবর্তীতে অল্প দামে সেইসব শাড়ি-লুুঙ্গি বিক্রি করে দিতে বাধ্য হয়।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow