‘শিকল সাইজি’ সেজে থাকতেন মাজারে, অবশেষে গ্রেফতার হত্যা মামলার আসামি

মাগুরার আলোচিত মানিক লাল ডোম হত্যা মামলার দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক অন্যতম প্রধান আসামি লিটনকে (৪৮) রাজধানীর শাহ আলী মাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি দেশের বিভিন্ন মাজারে ‘শিকল সাইজি’ পরিচয়ে আত্মগোপনে ছিলেন। আরও পড়ুন র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার এই র‍্যাব কর্মকর্তা বলেন, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়ার (ডোমপাড়া) বাসিন্দা মানিক লাল ডোম তার ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ছেলে ঘুম থেকে উঠে বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। লিটনকে গ্রেফতারের সময় উদ্ধারকৃত মালামাল/ছবি: র‍্যাবের সৌজন্যে অতিরিক্

‘শিকল সাইজি’ সেজে থাকতেন মাজারে, অবশেষে গ্রেফতার হত্যা মামলার আসামি

মাগুরার আলোচিত মানিক লাল ডোম হত্যা মামলার দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক অন্যতম প্রধান আসামি লিটনকে (৪৮) রাজধানীর শাহ আলী মাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি দেশের বিভিন্ন মাজারে ‘শিকল সাইজি’ পরিচয়ে আত্মগোপনে ছিলেন।

এই র‍্যাব কর্মকর্তা বলেন, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়ার (ডোমপাড়া) বাসিন্দা মানিক লাল ডোম তার ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ছেলে ঘুম থেকে উঠে বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

jagonews24লিটনকে গ্রেফতারের সময় উদ্ধারকৃত মালামাল/ছবি: র‍্যাবের সৌজন্যে

অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি আরও বলেন, মামলার আরেক আসামি মেহেদী হাসান আকাশ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে মানিক লালের সঙ্গে ঝন্টু, লিটন ও অন্যদের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২০২১ সালের ৩০ জুন রাতে তারা ঘুমন্ত অবস্থায় মানিক লালের ঘরে প্রবেশ করে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই লিটন নিজের পরিচয় গোপন করতে দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক এলাকায় ‘শিকল সাইজি’ ছদ্মনামে অবস্থান করছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

টিটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow