শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের চার লাখের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে ঈদ বোনাসের অর্থ। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই তারা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন।
মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি জানায়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয় থেকে প্রস্তাবটির চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পাওয়ার কথা রয়েছে। অনুমোদন মিললেই পরবর্তী প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করবে মাউশি কর্তপক্ষ।
মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, পবিত্র ঈদের আগে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের হাতে বোনাসের অর্থ পৌঁছে দিতে তারা নিরলস কাজ করছেন।
মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এলে আগামী বৃহস্পতিবার সেটি ‘আইবাস’ (iBAS++) সিস্টেমে পাঠানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আশা করছি, আগামী রোববার অথবা সোমবারের (১৬ মার্চ) মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের চার লাখের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে ঈদ বোনাসের অর্থ। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই তারা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন।
মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশি জানায়, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয় থেকে প্রস্তাবটির চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পাওয়ার কথা রয়েছে। অনুমোদন মিললেই পরবর্তী প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করবে মাউশি কর্তপক্ষ।
মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, পবিত্র ঈদের আগে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের হাতে বোনাসের অর্থ পৌঁছে দিতে তারা নিরলস কাজ করছেন।
মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এলে আগামী বৃহস্পতিবার সেটি ‘আইবাস’ (iBAS++) সিস্টেমে পাঠানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আশা করছি, আগামী রোববার অথবা সোমবারের (১৬ মার্চ) মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। রিরাইট কর