শিক্ষকরা জীবনের আলোর দিশারি হয়ে পাশে ছিলেন : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ধাপে আলোর দিশারি হয়ে পাশে ছিলেন। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আর সেই ব্রতের সফল পথিক হলেন আমাদের প্রিয় শিক্ষকরা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান এবং আমির হোসেন ভুইয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, শিখিয়েছেন মানবিকতা, নৈতিকতা এবং জীবনের বাস্তব শিক্ষা। আমরা ক্লাসরুমে অনেক সময় দুষ্টুমি করেছি, অবাধ্য হয়েছি, কিন্তু আমাদের এই প্রিয় শিক্ষকরা সবকিছু সহ্য করে আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন। তাদের প্রতিটি উপদেশ, প্রতিটি গালি আজ আমাদের কাছে অমূল্য সম্পদ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সির

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ খান, আমির হোসেন ভুইয়া, সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলটিয়ানস এসোসিয়েশনে’র সভাপতি মো. জাকির হোসেন ও শিক্ষার্থী ইয়াছিন ইমন মোয়াজ প্রমুখ।