শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আগামী ৬ জুন রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির আলোচিত জেন-জি সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার (৩ জুন) সংগঠনটির প্রথম সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্ররা জানান, সাম্প্রতিক বিভিন্ন জাতীয় পরীক্ষায়  প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়ন ব্যবস্থার বিতর্কের জেরে তারা এই কর্মসূচি আয়োজন করছেন। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস বলেন, আমরা এমন একটি ব্যবস্থার কাছ থেকে ন্যূনতম জবাবদিহি চাই, যেখানে পচন ইতোমধ্যে গভীরে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ ছাড়া সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নতুন অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে সিজেপি। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’র অ্যাকাউন্ট চালু করে আলোচনায় আসেন অভিজিৎ দীপকে। অল্প সময়েই সংগঠন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আগামী ৬ জুন রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির আলোচিত জেন-জি সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার (৩ জুন) সংগঠনটির প্রথম সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্ররা জানান, সাম্প্রতিক বিভিন্ন জাতীয় পরীক্ষায়  প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়ন ব্যবস্থার বিতর্কের জেরে তারা এই কর্মসূচি আয়োজন করছেন। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস বলেন, আমরা এমন একটি ব্যবস্থার কাছ থেকে ন্যূনতম জবাবদিহি চাই, যেখানে পচন ইতোমধ্যে গভীরে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ ছাড়া সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নতুন অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে সিজেপি। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’র অ্যাকাউন্ট চালু করে আলোচনায় আসেন অভিজিৎ দীপকে। অল্প সময়েই সংগঠনটির অনুসারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যায়। দলটির মুখপাত্ররা জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিজিৎ শনিবার সকালে দিল্লিতে পৌঁছাবেন। এরপর তিনি সংসদ মার্গ থানায় গিয়ে জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইবেন। সৌরভ দাস জানান, আন্দোলনটি শুরুতে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হলেও দ্রুত তা বৃহত্তর জনআলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সিবিএসই চেয়ারম্যান ও সচিবকে বদলির সিদ্ধান্তকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছেন সৌরভ দাস। তিনি বলেন, সরকার আমাদের সঙ্গে কোনোভাবেই কথা বলতে চাইছে না। আমরা যতই চেষ্টা করি না কেন, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদেরকে দলীয় বা সাংগঠনিক ব্যানার ছাড়া ৬ জুনের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। সংগঠনের আরেক মুখপাত্র ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হওয়াটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় অস্বাভাবিকতা। তার মতে, আমরা এমন এক অদ্ভুত গণতান্ত্রিক ধারণার মধ্যে বাস করছি, যেখানে পাঁচ বছরে একবার ভোট দিয়ে রাজা নির্বাচন করি, তারপর পরবর্তী নির্বাচনের অপেক্ষা করি। তিনি বলেন, গণতন্ত্রকে অবশ্যই গতিশীল হতে হবে। জনগণের প্রতিনিধি জনগণের চাওয়া-পাওয়া ও উদ্বেগের প্রতিফলন ঘটাবেন। আমরা রাজা নির্বাচন করিনি, কর্মচারী নির্বাচন করেছি। তারা কাজ না করলে অবশ্যই তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। সিজেপি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক অবস্থান নেবে কি না এমন প্রশ্নের জবাবে সৌরভ দাস বলেন, এখনই সে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার সময় আসেনি। তিনি বলেন, এটি মাত্র ১৫ দিনের পুরোনো একটি আন্দোলন, যা মূলত ব্যঙ্গধর্মী উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল। তিনি দাবি করেন, সম্প্রতি অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এ মুহূর্তে সেটিই আমাদের প্রধান অগ্রাধিকার। এরপরও আমরা তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরব। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই নতুন আন্দোলন দ্রুত জনপ্রিয়তা পেলেও ৬ জুনের বিক্ষোভে জনসমর্থনের মাত্রাই নির্ধারণ করবে এটি সাময়িক অনলাইন প্রবণতা নাকি বৃহত্তর রাজনৈতিক-সামাজিক আন্দোলনে রূপ নিবে। সূত্র : দ্য হিন্দু

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow