শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকা থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে করে পান্না চত্বর এলাকায় এসে শেষ হয়। এতে রাজবাড়ী সরকারি কলেজ ও ড. আবুল হোসেন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। আরও পড়ুন ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের পোলট্রি মুরগি বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা বলেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে অত্যন্ত কঠিন করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হচ্ছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। তারা পরবর্তী পরীক্ষাগুলোর প্রস্তুতিও ঠিকমতো নিতে পারছে না। তা ছাড়া শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘পোল
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকা থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে করে পান্না চত্বর এলাকায় এসে শেষ হয়। এতে রাজবাড়ী সরকারি কলেজ ও ড. আবুল হোসেন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন।

‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’
পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের পোলট্রি মুরগি বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় বক্তারা বলেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে অত্যন্ত কঠিন করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হচ্ছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। তারা পরবর্তী পরীক্ষাগুলোর প্রস্তুতিও ঠিকমতো নিতে পারছে না। তা ছাড়া শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘পোলট্রি মুরগি’ বলে সম্বোধন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। অবিলম্বে পরীক্ষার প্রশ্নপত্র সহজ করতে হবে এবং প্রকাশ্য ক্ষমা চেয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
তারা আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত দাবি বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সারা দেশের মতো রাজবাড়ীতেও এই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?