শিক্ষার্থীদের নিয়ে ফের দুর্ঘটনার কবলে ঢাবির বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘কিঞ্চিৎ’ নামে লাল বাস আবারও দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মগবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। মূলত আরেকটি বাস ওভারটেক করতে গিয়ে গাড়িটি রাস্তার সরু অংশে ঢুকে পড়ে। জানা গেছে, দুপুরের ডাউন ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় মগবাজার এলাকায় একটি ফ্লাইওভারের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের ওপরের অংশের একপাশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন শিক্ষার্থী ব্যথা পেয়ে আহত হন। আহতদের মধ্যে দুয়েক জনকে প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিংয়ের জন্য নিকটস্থ ফার্মেসিতে নেওয়া হয়েছে বলে জানান সহপাঠীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী হেলাল উদ্দিন রাফিদ এরই মধ্যে বিষয়টি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামে একটি ফেসবুক গ্রুপে তুলে ধরেছেন।  সেখানে তিনি লিখেছেন, আজ বিকেল ৩টা ২০ মিনিটের কিঞ্চিৎ বাস ট্রিপ চলাকালে মগবাজারে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে। মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে বাসের ওপরের সামনের অংশের একপাশ ভেঙে যায়। বেশ কয়েকজন শিক্ষার্থী ব্যথা পায়, তাদের মধ্যে এক

শিক্ষার্থীদের নিয়ে ফের দুর্ঘটনার কবলে ঢাবির বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘কিঞ্চিৎ’ নামে লাল বাস আবারও দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মগবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। মূলত আরেকটি বাস ওভারটেক করতে গিয়ে গাড়িটি রাস্তার সরু অংশে ঢুকে পড়ে।

জানা গেছে, দুপুরের ডাউন ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় মগবাজার এলাকায় একটি ফ্লাইওভারের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের ওপরের অংশের একপাশ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন শিক্ষার্থী ব্যথা পেয়ে আহত হন। আহতদের মধ্যে দুয়েক জনকে প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিংয়ের জন্য নিকটস্থ ফার্মেসিতে নেওয়া হয়েছে বলে জানান সহপাঠীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী হেলাল উদ্দিন রাফিদ এরই মধ্যে বিষয়টি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামে একটি ফেসবুক গ্রুপে তুলে ধরেছেন। 

সেখানে তিনি লিখেছেন, আজ বিকেল ৩টা ২০ মিনিটের কিঞ্চিৎ বাস ট্রিপ চলাকালে মগবাজারে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে। মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লেগে বাসের ওপরের সামনের অংশের একপাশ ভেঙে যায়। বেশ কয়েকজন শিক্ষার্থী ব্যথা পায়, তাদের মধ্যে একজন-দুজনকে নিকটবর্তী ফার্মেসিতে ড্রেসিংয়ের জন্য নেওয়া হয়।

ঘটনার জন্য বাসচালকের অবহেলাকেই দায়ী করছেন অনেক শিক্ষার্থী। শিক্ষার্থী রিজওয়ান আহমেদ রেফাত বলেন, চালকদের বিরুদ্ধে ন্যূনতম কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দুই দিন আগে একটি কুকুরকে চাপা দেওয়ার পর আজ আবার ফ্লাইওভারের সঙ্গে দুর্ঘটনা ঘটল।

আরেক শিক্ষার্থী নওলিন তাবাসসুম মাহিয়া বলেন, কিঞ্চিতের ড্রাইভারদের আচরণ খুবই উদ্বেগজনক। প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়। তারা প্রায়ই রাস্তায় অন্য গাড়িচালকদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধে জড়ান। এখনো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে আর কিছু বলার নেই।

ঘটনার সত্যতা জানতে চাইলে ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেছেন, আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি রাস্তার সরু অংশে ঢুকে পড়ে। এতে একজন-দুজন সামান্য হাতে আঘাত পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামে লাল দোতলা বাসটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার-তেজগাঁও এফডিসি সংলগ্ন র‌্যাম্প দিয়ে নামার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow