শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ: বাউবি উপাচার্য

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। উপাচার্য গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধের নির্দেশনা দেন তিনি। অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধি

শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ: বাউবি উপাচার্য

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধের নির্দেশনা দেন তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বাউবির গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন উপাচার্য। অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলত শিক্ষার্থীকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। তাই শিক্ষার্থীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা, নিষ্ঠা ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow