শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে টিটিসি থেকে এনসিপি নেতা বহিষ্কার

বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত এবং অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার হওয়া আলী আজম সাব্বির (২৪) শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং এনসিপির শিবগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক। টিটিসিতে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে, গত ২৪ মে টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্ত করার জেরে আলী আজমকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২৯ মে এনসিপি বগুড়া জেলা শাখা তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। টিটিসি সূত্রে জানা গেছে, আলী আজমের বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ এবং মুঠোফোনে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে।  সোমবার দেওয়া বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি ও

শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে টিটিসি থেকে এনসিপি নেতা বহিষ্কার
বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত এবং অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার হওয়া আলী আজম সাব্বির (২৪) শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং এনসিপির শিবগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক। টিটিসিতে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে, গত ২৪ মে টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্ত করার জেরে আলী আজমকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২৯ মে এনসিপি বগুড়া জেলা শাখা তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। টিটিসি সূত্রে জানা গেছে, আলী আজমের বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ এবং মুঠোফোনে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ ওঠে।  সোমবার দেওয়া বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি ও অনভিপ্রেত আচরণের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর রাশেদুল হাসান শাহীন বলেন,  নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় তখন উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। আমরা তার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়েছিলাম, যেখানে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আজ তাকে কঠোর প্রশাসনিক শাস্তির আওতায় এনে বহিষ্কার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow