শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রতিদিন ইনবক্সে অসংখ্য গালিগালাজ মেসেজ পাঠান বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন। পোস্টে তার মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট দিয়ে রাশেদ লেখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম। বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাশেদ খাঁন লেখেন, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে। রাশেদ খাঁন লেখেন, এরইমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো

শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রতিদিন ইনবক্সে অসংখ্য গালিগালাজ মেসেজ পাঠান বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

পোস্টে তার মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট দিয়ে রাশেদ লেখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।

jagonews24.com

বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাশেদ খাঁন লেখেন, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে।

রাশেদ খাঁন লেখেন, এরইমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow