শিবপুর হবে সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা: মনজুর এলাহী 

নরসিংদী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহী বলেছেন, ‘আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে শিবপুর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করব। এটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।’  সোমবার (০৯ ফেব্রুয়ারি) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘এলাকার রাস্তাঘাট, চিকিৎসা ব্যবস্থাসহ সব সমস্যার সমাধান করা হবে। বেকারদের কর্মসংস্থান করা হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; দলটি সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে উন্নয়নের রাজনীতি করতে চায়।’ এ সময় আরও বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম রাশিদুল আলম, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা জাসাসের আহ

শিবপুর হবে সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা: মনজুর এলাহী 

নরসিংদী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহী বলেছেন, ‘আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে শিবপুর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করব। এটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।’ 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এলাকার রাস্তাঘাট, চিকিৎসা ব্যবস্থাসহ সব সমস্যার সমাধান করা হবে। বেকারদের কর্মসংস্থান করা হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; দলটি সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে উন্নয়নের রাজনীতি করতে চায়।’

এ সময় আরও বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম রাশিদুল আলম, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা জাসাসের আহ্বায়ক এসএম আরিফুল হাসান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow