শিবিরের গুমের নাটকের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবিরের গুম-অপহরণের নাটক এবং ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানো হচ্ছে। কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে।’ এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইরফান উল্লাহ/এএইচ/এমএস

শিবিরের গুমের নাটকের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবিরের গুম-অপহরণের নাটক এবং ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শিবিরের গুমের নাটকের প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানো হচ্ছে। কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে।’

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইরফান উল্লাহ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow