শিল্পকলার বিশেষ আয়োজনে গাইবেন কিংবদন্তি রুনা লায়লা

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রধান মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। বিষয়টি শিল্পকলা একাডেমি ও শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আরও পড়ুন শাকিব-ইধিকা জুটি কি ফিরছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফেরার পর থেকেই তিনি এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে সময় দিচ্ছেন। দীর্ঘ সংগীতজীবনের নানা সময়ের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান নিয়ে সাজানো হবে এ আয়োজন। জানা গেছে, অনুষ্ঠানে তিনি প্রায় ১০টি নির্বাচিত গান পরিবেশন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এবার আয়োজন করা হয়েছে রুনা লায়লার একক পরিবেশনা। এর আগে একই আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানটি নিয়ে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা গানের ঐতিহ্য ও প্রবীণ শিল্পীদের সৃষ্টিকে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তিনি জানান, দর্শকদের পছন্দের কিছু গান পরিবেশন করার পরিকল্পনা রয়েছে

শিল্পকলার বিশেষ আয়োজনে গাইবেন কিংবদন্তি রুনা লায়লা

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রধান মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। বিষয়টি শিল্পকলা একাডেমি ও শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফেরার পর থেকেই তিনি এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে সময় দিচ্ছেন। দীর্ঘ সংগীতজীবনের নানা সময়ের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান নিয়ে সাজানো হবে এ আয়োজন।

জানা গেছে, অনুষ্ঠানে তিনি প্রায় ১০টি নির্বাচিত গান পরিবেশন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এবার আয়োজন করা হয়েছে রুনা লায়লার একক পরিবেশনা। এর আগে একই আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী।

অনুষ্ঠানটি নিয়ে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা গানের ঐতিহ্য ও প্রবীণ শিল্পীদের সৃষ্টিকে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তিনি জানান, দর্শকদের পছন্দের কিছু গান পরিবেশন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠান করতে পারায় তিনি আনন্দিত। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের পেশাদার সংগীতজীবনে এই মঞ্চে খুব বেশি গান গাওয়ার সুযোগ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে রুনা লায়লার। সেখানে কয়েকটি সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার সূচি রয়েছে তার।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow