শিল্পকলায় আগামীকাল প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’
আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ নাটকটি মঞ্চস্থ হবে। মহেশ দত্তানি রচিত নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকের গল্পে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এ গবেষণার সূত্র ধরে সে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেল পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সঙ্গে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এ গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। ঘটনান সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা-অচেনা জগৎ আবিষ্কার করে, সেইসঙ্গে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটিত হয়। 'আগুনযাত্রা' নাটকে অভিনয় করেছেন চেতনা রহমান ভাষা, শর্মী আক্তার, তৌফিকুল ইসলাম
আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ নাটকটি মঞ্চস্থ হবে। মহেশ দত্তানি রচিত নাটকটির অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকের গল্পে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এ গবেষণার সূত্র ধরে সে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেল পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সঙ্গে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এ গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। ঘটনান সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা-অচেনা জগৎ আবিষ্কার করে, সেইসঙ্গে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটিত হয়।
'আগুনযাত্রা' নাটকে অভিনয় করেছেন চেতনা রহমান ভাষা, শর্মী আক্তার, তৌফিকুল ইসলাম ইমন, আব্দুর রহিম খান, তানজি কুন, শাহেদ আলী, প্রদ্যুৎ কুমার ঘোষ, রকি খান, ফয়সাল সাদী, শওকত হোসাইন সজীব, ডায়ানা ম্যারলিন, উচ্ছ্বাস তালুকদার, আহমেদ সাকি প্রমুখ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। উল্লেখ্য, ২০২২ সালে মঞ্চে এসেছিল মঞ্চনাটকের দল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’।
What's Your Reaction?