শিশুকে বলাৎকার-আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার
রাজধানীর বনশ্রী এলাকার একটি মাদরাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির অন্য এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছাত্রের নাম- মো. শিহাব হোসেন (১৯)। বুধবার (২০ মে) রাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে রামপুরা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৯ মে রাত ১০টার সময় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের একটি মাদরাসায় ১০ বছর বয়সী একজন ছাত্র গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পায় পুলিশ। পরে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সূরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানায়, সুরতহাল প্রস্তুতকালে ভুক্তভোগীর পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখার পর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মো. শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদরাসার চারজন ছাত্রের সঙ্গে অস্বাভাবিক যৌনচারে
রাজধানীর বনশ্রী এলাকার একটি মাদরাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির অন্য এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছাত্রের নাম- মো. শিহাব হোসেন (১৯)।
বুধবার (২০ মে) রাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে রামপুরা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৯ মে রাত ১০টার সময় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের একটি মাদরাসায় ১০ বছর বয়সী একজন ছাত্র গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পায় পুলিশ। পরে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সূরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, সুরতহাল প্রস্তুতকালে ভুক্তভোগীর পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখার পর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মো. শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদরাসার চারজন ছাত্রের সঙ্গে অস্বাভাবিক যৌনচারে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। পরে কর্তৃপক্ষ থানায় এসে এ বিষয়ে শিহাব হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। সেই এজাহারের পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।
মতিঝিল বিভাগের ডিসি জানান, পরে রামপুরা থানার একটি আভিযানিক দল পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাতে শিহাবকে গ্রেফতার করে।
এদিকে, নিহত শিশু আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন গত ২০ মে রামপুরা থানায় শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
টিটি/এএমএ
What's Your Reaction?