শিশুহত্যার বিরুদ্ধে সুরে সুরে প্রতিবাদ নালন্দা শিক্ষার্থীদের
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সঙ্গীত সমাবেশ করেছে রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানে গানে তারা জানিয়েছে বিচারের দাবি। একইসঙ্গে সব ধরনের শিশুহত্যা ও শিশু নির্যাতন বন্ধের আহ্বানও জানানো হয়েছে সমাবেশ থেকে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার’ সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়।
সমাবেশস্থলে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শিশুদের বাঁচতে দাও’, ‘শিশু নিপীড়ন বন্ধ করো’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’। মূল ব্যানারে লেখা ছিল, ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’, ‘ধর্ষক মনের মৃত্যু হোক’ এবং ‘এ বর্বরতা রুখতে হবে’।
বিকেল ৫টায় রবীন্দ্রসংগীত ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’ পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা পরিবেশন করে ‘আমাদের ভয় কাহারে’, ‘আপন হতে বাহির হয়ে’, ‘খরবায়ু বয় বেগে’, ‘আম
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সঙ্গীত সমাবেশ করেছে রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানে গানে তারা জানিয়েছে বিচারের দাবি। একইসঙ্গে সব ধরনের শিশুহত্যা ও শিশু নির্যাতন বন্ধের আহ্বানও জানানো হয়েছে সমাবেশ থেকে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার’ সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়।
সমাবেশস্থলে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শিশুদের বাঁচতে দাও’, ‘শিশু নিপীড়ন বন্ধ করো’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’। মূল ব্যানারে লেখা ছিল, ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’, ‘ধর্ষক মনের মৃত্যু হোক’ এবং ‘এ বর্বরতা রুখতে হবে’।
বিকেল ৫টায় রবীন্দ্রসংগীত ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’ পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা পরিবেশন করে ‘আমাদের ভয় কাহারে’, ‘আপন হতে বাহির হয়ে’, ‘খরবায়ু বয় বেগে’, ‘আমি ভয় করব না’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বুকে বেঁধে তুই দাঁড়া দেখি’, ‘সংঘ শরণ তীর্থযাত্রা’, ‘মানুষ হ’ ও ‘বাংলা মার দুর্নিবার’সহ বিভিন্ন গান।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন নালন্দা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জায়ীদ আব্দুল্লাহ তামজীদ।
ওই শিক্ষার্থী জানায়, মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় শৈশব। কোনো শিশুর কাছ থেকে সেই শৈশব কেড়ে নেওয়া চলতে পারে না। এজন্য শিক্ষা পদ্ধতি ও সমাজব্যবস্থায় পরিবর্তন আনার পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করার দাবি জানায় সে।
একইসঙ্গে শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশে শিশু নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রামিসার সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনাকে মেনে নেওয়া সম্ভব নয়। অনেক ঘটনায় প্রথমদিকে প্রতিবাদ হলেও পরে সুষ্ঠু বিচার নিশ্চিত হয় না। এতে অপরাধীরা আবারও একই ধরনের অপরাধ করতে সাহস পায়।
সমাবেশে সংহতি জানাতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক লাইস আহমদ লিসা, সহসভাপতি পার্থ তানভীর নভেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ছায়ানটের সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই সমাবেশ করেছে। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি আমরা কেউই মেনে নিতে পারছি না। সমাবেশে পরিবেশিত গানগুলোর মর্মবাণী মানুষের মধ্যে শুভবোধ জাগ্রত করবে বলে আমরা আশা করি।’