শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ বিমানের এমডি গ্রেফতার
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার অন্য দুজন হলেন- সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম। টিটি/ইএ
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার অন্য দুজন হলেন- সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
টিটি/ইএ
What's Your Reaction?