শিশু নিপীড়নের অভিযোগে শ্রীলঙ্কার শীর্ষ বৌদ্ধ ভিক্ষু বরখাস্ত

শিশু যৌন নির্যাতনের অভিযোগে শ্রীলঙ্কার একজন প্রভাবশালী জ্যেষ্ঠ ভিক্ষুকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির বৌদ্ধ ধর্মীয় কর্তৃপক্ষ। ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশটিতে কোনো স্থানীয় শীর্ষ ধর্মগুরুর বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় এটিই সবচেয়ে আলোচিত শাস্তিমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রোববার (৩১ মে) ৭১ বছর বয়সী ভিক্ষু প্যালেগামা হেমারাথানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে অনুরাধাপুরায় অবস্থিত পবিত্র জয়া শ্রী মহা বোধি মন্দিরের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৌদ্ধদের বিশ্বাস, মন্দির প্রাঙ্গণের ওই বোধিবৃক্ষটি সেই গাছের বংশধর, যার নিচে ধ্যানের মাধ্যমে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন। শ্রীলঙ্কার মালওয়াত্তে অধ্যায়ের ভিক্ষু পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, হেমারাথানার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে সব দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হবে। পুলিশ জানায়, ২০২২ সালে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গত ৯ মে হেমারাথানাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি অনুরাধাপুরার জয়া শ্রী মহা বোধি মন্দিরে ঘটেছিল। তদন্ত চলাকালে চিকিৎসার জন্য রাজধানী ক

শিশু নিপীড়নের অভিযোগে শ্রীলঙ্কার শীর্ষ বৌদ্ধ ভিক্ষু বরখাস্ত
শিশু যৌন নির্যাতনের অভিযোগে শ্রীলঙ্কার একজন প্রভাবশালী জ্যেষ্ঠ ভিক্ষুকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির বৌদ্ধ ধর্মীয় কর্তৃপক্ষ। ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশটিতে কোনো স্থানীয় শীর্ষ ধর্মগুরুর বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় এটিই সবচেয়ে আলোচিত শাস্তিমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রোববার (৩১ মে) ৭১ বছর বয়সী ভিক্ষু প্যালেগামা হেমারাথানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে অনুরাধাপুরায় অবস্থিত পবিত্র জয়া শ্রী মহা বোধি মন্দিরের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৌদ্ধদের বিশ্বাস, মন্দির প্রাঙ্গণের ওই বোধিবৃক্ষটি সেই গাছের বংশধর, যার নিচে ধ্যানের মাধ্যমে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন। শ্রীলঙ্কার মালওয়াত্তে অধ্যায়ের ভিক্ষু পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, হেমারাথানার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে সব দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হবে। পুলিশ জানায়, ২০২২ সালে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গত ৯ মে হেমারাথানাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি অনুরাধাপুরার জয়া শ্রী মহা বোধি মন্দিরে ঘটেছিল। তদন্ত চলাকালে চিকিৎসার জন্য রাজধানী কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই ভিক্ষু। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি অভিযুক্ত ভিক্ষুকে সহায়তা করেছিলেন। পরে আদালত হেমারাথানাকে জামিন দিলেও তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থী জয়া শ্রী মহা বোধি মন্দিরে গিয়ে পবিত্র বোধিবৃক্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেই মন্দিরের প্রধান তত্ত্বাবধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, শনিবারই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘বৈশাখ’ (ভেসাক) উদযাপিত হয়েছে। দিনটি বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ স্মরণে পালন করা হয়। শ্রীলঙ্কায় অতীতেও ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এত উচ্চপদস্থ কোনো বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এবারই প্রথম। এদিকে গত মাসে কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা পাচারের অভিযোগে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তারা এখনো বিচারাধীন অবস্থায় কারাগারে থাকলেও ধর্মীয় পদমর্যাদা থেকে তাদের বরখাস্ত করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow