শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

শিশু রামিসাসহ সারাদেশে চলমান ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষক ও খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক্ব, কিশোরগঞ্জ জেলা জুলাই আহতদের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম প্রমুখসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারা অবিলম্বে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষ

শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

শিশু রামিসাসহ সারাদেশে চলমান ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষক ও খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক্ব, কিশোরগঞ্জ জেলা জুলাই আহতদের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম প্রমুখসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারা অবিলম্বে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে দেশ, জাতি ও নির্যাতিতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow