শিশু রামিসা হত্যা: প্রধান আসামি সোহেলের স্ত্রী স্বপ্না কারাগারে
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি মো. সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গ্রেফতার স্বপ্নাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় স্বপ্নার বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন রয়েছে। ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। আরও পড়ুনআসামি সোহেলের কক্ষের সামনে পড়েছিল রামিসার জুতা, ভেতরে রক্তাক্ত দেহ তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, স্বপ্না দাবি করেছেন- ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। তবে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের সঙ্গে তার বক্তব্যের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানাকে পৃথক আদালতে
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি মো. সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গ্রেফতার স্বপ্নাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় স্বপ্নার বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন রয়েছে। ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন
আসামি সোহেলের কক্ষের সামনে পড়েছিল রামিসার জুতা, ভেতরে রক্তাক্ত দেহ
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, স্বপ্না দাবি করেছেন- ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। তবে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের সঙ্গে তার বক্তব্যের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
একই ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানাকে পৃথক আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১৯ মে পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
এমডিএএ/বিএ
What's Your Reaction?