শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ঝালকাঠিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী এক মুহূর্তের সাক্ষী হন উপস্থিত দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই পাটি বিছিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। বক্তব্য শেষে ঝালকাঠির হিন্দু সম্প্রদায়ের পাটিশিল্পীদের পক্ষ থেকে তাকে একটি শীতলপাটি উপহার দেওয়া হয়। স্থানীয় পাটিশিল্পী অসীম ও সঞ্জীবের নেতৃত্বে শীতলপাটি কারিগররা এ উপহার তুলে দেন। উপহার গ্রহণের পরপরই ডা. শফিকুর রহমান মঞ্চে শীতলপাটি বিছিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়েন। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে মুহূর্তটি উপভোগ করেন। পরে শীতলপাটি সঙ্গে নিয়েই মঞ্চ ত্যাগ করেন। পাটিশিল্পীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জামায়াত আমির ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্পের প্রশংসা এবং গ্রামীণ ও কুটির শিল্প সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পেয়ারা ও শীতলপাটি ঝালকাঠির ঐতিহ্যবাহী ও ব্র্যান্ড পণ্য হিসেবে পরিচিত। বিশেষ করে শীতলপাটি হিন্দু সম্প্রদায়ের

শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ঝালকাঠিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী এক মুহূর্তের সাক্ষী হন উপস্থিত দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই পাটি বিছিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। বক্তব্য শেষে ঝালকাঠির হিন্দু সম্প্রদায়ের পাটিশিল্পীদের পক্ষ থেকে তাকে একটি শীতলপাটি উপহার দেওয়া হয়।

স্থানীয় পাটিশিল্পী অসীম ও সঞ্জীবের নেতৃত্বে শীতলপাটি কারিগররা এ উপহার তুলে দেন। উপহার গ্রহণের পরপরই ডা. শফিকুর রহমান মঞ্চে শীতলপাটি বিছিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়েন।

এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে মুহূর্তটি উপভোগ করেন। পরে শীতলপাটি সঙ্গে নিয়েই মঞ্চ ত্যাগ করেন।

পাটিশিল্পীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে জামায়াত আমির ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্পের প্রশংসা এবং গ্রামীণ ও কুটির শিল্প সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পেয়ারা ও শীতলপাটি ঝালকাঠির ঐতিহ্যবাহী ও ব্র্যান্ড পণ্য হিসেবে পরিচিত। বিশেষ করে শীতলপাটি হিন্দু সম্প্রদায়ের পাটিশিল্পীদের দীর্ঘদিনের শ্রম, দক্ষতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। আধুনিকতার চাপে এই শিল্প সংকটে পড়লেও এখনও অনেক কারিগর ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মো. আমিন হোসেন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow