শুক্রবার শুরু স্কুল ক্রিকেটের ১১তম আসর

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর। এবারের আসরে ৬৪ জেলার ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৬৫১টি। প্রথম দিন শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। জেলা পর্যায় শেষে শুরু হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে আয়োজিত হয় টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র সহকারী ভাইস-প্রেসিডেন্ট এবং ব্র‍্যান্ড ও কমিউনিকেশনের প্রধান সৈয়দ রায়হান তারিক। বোর্ডের পক্ষ থেকে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের তারকা তাওহীদ হৃদয়।   ২০১৫ সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে অংশ নিয়েছে ৩,৫০৭ স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো ৬,১৯৫ ম্যাচে খেলেছে ৭৬,২৩৫ স্কুল ক্রিকেটার যা বাংলাদেশের যে

শুক্রবার শুরু স্কুল ক্রিকেটের ১১তম আসর

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর। এবারের আসরে ৬৪ জেলার ৩৫০ স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৬৫১টি।


প্রথম দিন শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। জেলা পর্যায় শেষে শুরু হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে আয়োজিত হয় টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র সহকারী ভাইস-প্রেসিডেন্ট এবং ব্র‍্যান্ড ও কমিউনিকেশনের প্রধান সৈয়দ রায়হান তারিক। বোর্ডের পক্ষ থেকে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের তারকা তাওহীদ হৃদয়।  

২০১৫ সালে শুরু হওয়া প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে অংশ নিয়েছে ৩,৫০৭ স্কুল। দেশের সব প্রান্তে মাঠে গড়ানো ৬,১৯৫ ম্যাচে খেলেছে ৭৬,২৩৫ স্কুল ক্রিকেটার যা বাংলাদেশের যে কোন পর্যায়ের ক্রিকেটে সর্ব্বোচ্চ। এছাড়া প্রতি বছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের মৌসুম শেষে, বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে প্রাইম ব্যাংক পিএলসি। বিসিবির অনুরোধে বৃত্তি সংখ্যা এই বছর ১৫ থেকে ২৫ করা হয়েছে। স্কলারশিপের পরিমাণও বছরে ৬০০০০ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow