শুটারগানসহ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে সদরের খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি মল্লিকপাড়ার মৃত মোস্তফা মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রয়েছে।  উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুটারগানসহ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর থেকে দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে সদরের খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি মল্লিকপাড়ার মৃত মোস্তফা মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রয়েছে। 

উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow