শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল
বলিউডে খোলামেলা ও সাহসী অভিনয়ের কারণে বরাবরই আলোচনায় থেকেছেন জেরিন খান। সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘হেট স্টোরি ৩’ এর সাহসী দৃশ্যের পর তাঁর ভাবমূর্তি পুরোপুরি বদলে যায়। সে সময় অনেকেই তাকে অবিকল ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলতেন। তবে পরবর্তীতে এই সাহসী ভাবমূর্তির জন্যই তাকে নেতিবাচক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।
জেরিন জানান ‘হেট স্টোরি ৩’ সিনেমার পর বলিউডের অনেকেই তাকে ছোট চোখে দেখতে শুরু করেন। ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ মন্তব্য করতেন যে তিনি অভিনয় করতে পারেন না বলেই পোশাক খুলে অভিনয়ের পথ বেছে নিয়েছেন। এই অভিনেত্রীর মতে সেই সময় তাকে চরমভাবে অবহেলা করা হয়েছিল।
পরবর্তীতে ‘আকসআর ২’ সিনেমার শুটিংয়ের সময়ও একই সমস্যার মুখে পড়েন জেরিন। শুরুতে তাকে বলা হয়েছিল এটি একটি সাধারণ থ্রিলার এবং কোনোভাবেই ‘হেট স্টোরি’র মতো খোলামেলা নয়। কিন্তু শুটিং সেটে গিয়ে তিনি দেখেন প্রায় প্রতিটি দৃশ্যেই চুম্বন এবং খোলামেলা পোশাকের ছড়াছড়ি।
জেরিন ক্ষোভ প্রকাশ করে বলেন সাহসী দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। কিন্তু শুরুতে তাকে যে গল্প শোনানো হয়েছিল বাস্তবে সেটে গিয়ে তিনি সম্প
বলিউডে খোলামেলা ও সাহসী অভিনয়ের কারণে বরাবরই আলোচনায় থেকেছেন জেরিন খান। সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘হেট স্টোরি ৩’ এর সাহসী দৃশ্যের পর তাঁর ভাবমূর্তি পুরোপুরি বদলে যায়। সে সময় অনেকেই তাকে অবিকল ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলতেন। তবে পরবর্তীতে এই সাহসী ভাবমূর্তির জন্যই তাকে নেতিবাচক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।
জেরিন জানান ‘হেট স্টোরি ৩’ সিনেমার পর বলিউডের অনেকেই তাকে ছোট চোখে দেখতে শুরু করেন। ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ মন্তব্য করতেন যে তিনি অভিনয় করতে পারেন না বলেই পোশাক খুলে অভিনয়ের পথ বেছে নিয়েছেন। এই অভিনেত্রীর মতে সেই সময় তাকে চরমভাবে অবহেলা করা হয়েছিল।
পরবর্তীতে ‘আকসআর ২’ সিনেমার শুটিংয়ের সময়ও একই সমস্যার মুখে পড়েন জেরিন। শুরুতে তাকে বলা হয়েছিল এটি একটি সাধারণ থ্রিলার এবং কোনোভাবেই ‘হেট স্টোরি’র মতো খোলামেলা নয়। কিন্তু শুটিং সেটে গিয়ে তিনি দেখেন প্রায় প্রতিটি দৃশ্যেই চুম্বন এবং খোলামেলা পোশাকের ছড়াছড়ি।
জেরিন ক্ষোভ প্রকাশ করে বলেন সাহসী দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। কিন্তু শুরুতে তাকে যে গল্প শোনানো হয়েছিল বাস্তবে সেটে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পান। প্রায় প্রতিটি দৃশ্যের শেষে তাঁকে চুম্বন করতে বা হঠাৎ অন্তর্বাস পরে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
সিনেমাটিতে অভিনব শুক্লা ও গৌতম রোডের সঙ্গে অভিনয় করলেও কাজের এই অভিজ্ঞতা নিয়ে জেরিন মোটেও সন্তুষ্ট ছিলেন না। তার স্পষ্ট কথা সাহসী দৃশ্যে তিনি মোটেও ভয় পান না তবে পরিচালক ও প্রযোজকদের এমন মিথ্যা আশ্বাস এবং দ্বৈত আচরণে তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন।