শুটিং সেটে শাকিবকে দেখে কী বললেন তারিক আনাম খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের অভিনয় ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি শাকিব খানকে বাংলা চলচ্চিত্রের জন্য একটি বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তারিক আনাম খান ‘সোলজার’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। সেখানে দুজনের হয়েছে আড্ডা, কাজের অভিজ্ঞতা ভাগাভাগি। তার প্রেক্ষিতে তিনি বলেন, শাকিব খান এমন একজন অভিনেতা যিনি পুরো সিনেমাকে নিজের কাঁধে বহন করতে সক্ষম। তিনি আরও জানান, শুটিংয়ের আগে প্রতিটি শট নিয়ে শাকিবের প্রস্তুতি ও মনোযোগ তাকে আলাদা করে তোলে। তার ভাষায়, ‘আমি সবসময় শাকিবের প্রশংসা করি। সে পুরো চলচ্চিত্র নিজে ধারণ করে। সবচেয়ে ভালো দিক হলো, প্রতিটি শটের আগে সে প্রস্তুতি নেয় এবং বিষয়টা বুঝে নেয়। একজন অভিনেতার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ গুণ।’ তিনি আরও বলেন, শাকিব খান এখনো নিজের কাজের প্রতি সমানভাবে নিবেদিত এবং ভালো চরিত্রে কাজ করার জন্য তার আগ্রহ ও ক্ষুধা আগের মতোই আছে। তারিক আনাম খান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্মাতারা শাকিব খানকে আরও ভালোভাবে ব্যবহার করবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ও যেভাবে নিজেকে এখনো মেইনটেইন করছ

শুটিং সেটে শাকিবকে দেখে কী বললেন তারিক আনাম খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের অভিনয় ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি শাকিব খানকে বাংলা চলচ্চিত্রের জন্য একটি বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন।

তারিক আনাম খান ‘সোলজার’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। সেখানে দুজনের হয়েছে আড্ডা, কাজের অভিজ্ঞতা ভাগাভাগি। তার প্রেক্ষিতে তিনি বলেন, শাকিব খান এমন একজন অভিনেতা যিনি পুরো সিনেমাকে নিজের কাঁধে বহন করতে সক্ষম। তিনি আরও জানান, শুটিংয়ের আগে প্রতিটি শট নিয়ে শাকিবের প্রস্তুতি ও মনোযোগ তাকে আলাদা করে তোলে।

তার ভাষায়, ‘আমি সবসময় শাকিবের প্রশংসা করি। সে পুরো চলচ্চিত্র নিজে ধারণ করে। সবচেয়ে ভালো দিক হলো, প্রতিটি শটের আগে সে প্রস্তুতি নেয় এবং বিষয়টা বুঝে নেয়। একজন অভিনেতার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ গুণ।’

তিনি আরও বলেন, শাকিব খান এখনো নিজের কাজের প্রতি সমানভাবে নিবেদিত এবং ভালো চরিত্রে কাজ করার জন্য তার আগ্রহ ও ক্ষুধা আগের মতোই আছে। তারিক আনাম খান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্মাতারা শাকিব খানকে আরও ভালোভাবে ব্যবহার করবেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ও যেভাবে নিজেকে এখনো মেইনটেইন করছে, সেটা প্রশংসনীয়। ভালো চরিত্রে কাজ করার ক্ষুধা তার আছে। শাকিব আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় সম্পদ।’

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এ কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তারিক আনাম খান। তিনি জানান, তার অংশের শুটিং প্রায় শেষের দিকে। শাকিব খানের শুটিংও অল্প কিছু অংশ বাকি রয়েছে। সেটি দেশের বাইরে সম্পন্ন হওয়ার কথা।

তারিক আনাম খানের মতে, ‘সোলজার’ ভিন্নধর্মী একটি সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত বছরের অক্টোবরে শুরু হওয়া ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow