শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

মাদকের বিস্তারে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই চলবে না, এর সঙ্গে জড়িত মূল হোতাসহ পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে সীমান্তপথে মাদক প্রবেশ করছে। সীমান্তঘেঁষা এলাকায় অনেক মাদক কারবারি অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। যাদের একসময় কিছুই ছিল না, তারাই এখন কোটি কোটি টাকার মালিক। এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মাদকের কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে, ভেঙে গেছে বহু মানুষের স্বপ্ন। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটেরও আহ্বান জানান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

মাদকের বিস্তারে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই চলবে না, এর সঙ্গে জড়িত মূল হোতাসহ পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে সীমান্তপথে মাদক প্রবেশ করছে। সীমান্তঘেঁষা এলাকায় অনেক মাদক কারবারি অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। যাদের একসময় কিছুই ছিল না, তারাই এখন কোটি কোটি টাকার মালিক। এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মাদকের কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে, ভেঙে গেছে বহু মানুষের স্বপ্ন। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটেরও আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দ্রুত অ্যাকশনে যান। এই সমাজে মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই হবে না। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী বলেন, একসময় এসিড সন্ত্রাসও দেশের জন্য বড় অভিশাপ ছিল। সম্মিলিত উদ্যোগে সেই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। একইভাবে রাষ্ট্র ও সমাজের সমন্বিত প্রচেষ্টায় মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow