শুভেন্দুর সহকারীকে হত্যার সময় মেসেজ দেন অভিনেত্রী
ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বুধবার (০৬ মে) দিনগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোকের ছায়া নেমে এসেছে শুভেন্দু শিবিরে। আর সেই আবহেই আবেগঘন স্মৃতিচারণ করলেন টলিউড অভিনেত্রী মাফিন।
মাফিন জানান, নির্বাচনের ঠিক আগে, প্রায় দেড় মাস আগে চন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারীর সূত্রে চন্দ্রনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হয়েছিল তার। অভিনেত্রীর ভাষায়, চন্দ্রনাথ খুব কম কথা বলতেন, কিন্তু ভীষণ দায়িত্ববান মানুষ ছিলেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী বলা যায় তাকে।
ভোট প্রচারের সময় পূর্ব মেদিনীপুরে গিয়ে থাকার ব্যবস্থা থেকে শুরু করে গাড়ির বন্দোবস্ত; সবটাই নিজে দায়িত্ব নিয়ে করেছিলেন চন্দ্রনাথ, দাবি মাফিনের। তিনি বলেন, আমার কোথায় থাকা হবে, কীভাবে যাতায়াত করব সব কিছু চন্দ্রদাই দেখতেন।
সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে বুধবার রাতের প্রসঙ্গে। মাফিন জানান, চন্দ্রনাথ গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে আসার
ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় বুধবার (০৬ মে) দিনগত রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথের। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোকের ছায়া নেমে এসেছে শুভেন্দু শিবিরে। আর সেই আবহেই আবেগঘন স্মৃতিচারণ করলেন টলিউড অভিনেত্রী মাফিন।
মাফিন জানান, নির্বাচনের ঠিক আগে, প্রায় দেড় মাস আগে চন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারীর সূত্রে চন্দ্রনাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হয়েছিল তার। অভিনেত্রীর ভাষায়, চন্দ্রনাথ খুব কম কথা বলতেন, কিন্তু ভীষণ দায়িত্ববান মানুষ ছিলেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী বলা যায় তাকে।
ভোট প্রচারের সময় পূর্ব মেদিনীপুরে গিয়ে থাকার ব্যবস্থা থেকে শুরু করে গাড়ির বন্দোবস্ত; সবটাই নিজে দায়িত্ব নিয়ে করেছিলেন চন্দ্রনাথ, দাবি মাফিনের। তিনি বলেন, আমার কোথায় থাকা হবে, কীভাবে যাতায়াত করব সব কিছু চন্দ্রদাই দেখতেন।
সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে বুধবার রাতের প্রসঙ্গে। মাফিন জানান, চন্দ্রনাথ গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে আসার প্রায় আধ ঘণ্টা আগে তাকে একটি ম্যাসেজ পাঠিয়েছিলেন তিনি। বিজেপি অফিসে যাওয়ার খবরই জানিয়েছিলেন সেই বার্তায়। কিন্তু আর কোনও উত্তর আসেনি।
অভিনেত্রীর আক্ষেপ, এখন মনে হচ্ছে, আমি যখন ম্যাসেজটা পাঠাচ্ছিলাম, হয়তো তখনই ঘটনাটা ঘটে গিয়েছিল। খুব খারাপ লাগছে, দাদার কাছ থেকে আর কোনও রিপ্লাই পেলাম না।
চন্দ্রনাথের মৃত্যুর খবরে গভীরভাবে ভেঙে পড়েছেন মাফিন। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, চন্দ্রনাথের বাড়ির উদ্দেশে।
তবে শুধু চন্দ্রনাথের মৃত্যু নয়, শুভেন্দু অধিকারীকেও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ৪ মে ভবানীপুর থেকে বেরোনোর পর চন্দ্রদা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পুরো কলকাতার দায়িত্ব তার উপর ছিল। শুভেন্দু অধিকারী এত লড়াই করে জায়গাটা পেয়েছেন, আর সেই আনন্দের সময়েই এমন ঘটনা! আমরা ভাবতেই পারছি না, উনি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।
সূত্র : আনন্দবাজার