শুরুতেই পেনাল্টি মিস মেসির!

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গিয়েছিলেন লিওনেল মেসি। দু’জনেরই বিশ্বকাপে গোল ১৬টি করে। আর একটি গোল করতে পারলেই এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। সে সুযোগটা তিনি পেয়েও গিয়েছিলেন। পেনাল্টি পেলো আর্জেন্টিনা। স্পট কিক নিতে এলেন লিওনেল মেসি। কিন্তু সেই বলটি মেসি ডান পাশ দিয়ে মেরে দিলেন বাইরে। অবিশ্বাস্য! মেসি মিস করলেন পেনাল্টি! তাও রেকর্ড গড়ার দুর্দান্ত এক সুযোগের সামনে দাঁড়িয়ে! ৫ম মিনিটে বক্সের মধ্যে লওতারো মার্টিনেজকে কঠিন ট্যাকল করলেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। রেফারি শুরুতে খেলা চালিয়ে গেলেও ভিএআর জানিয়ে দিলো এটা পেনাল্টি। ৯ম মিনিটে শট নিতে আসেন মেসি। কিন্তু মিস করলেন তিনি। রেকর্ডও হলো না, আর্জেন্টিনাও এগিয়ে গেলো না। আইএইচএস/

শুরুতেই পেনাল্টি মিস মেসির!

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গিয়েছিলেন লিওনেল মেসি। দু’জনেরই বিশ্বকাপে গোল ১৬টি করে। আর একটি গোল করতে পারলেই এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।

সে সুযোগটা তিনি পেয়েও গিয়েছিলেন। পেনাল্টি পেলো আর্জেন্টিনা। স্পট কিক নিতে এলেন লিওনেল মেসি। কিন্তু সেই বলটি মেসি ডান পাশ দিয়ে মেরে দিলেন বাইরে। অবিশ্বাস্য! মেসি মিস করলেন পেনাল্টি! তাও রেকর্ড গড়ার দুর্দান্ত এক সুযোগের সামনে দাঁড়িয়ে!

৫ম মিনিটে বক্সের মধ্যে লওতারো মার্টিনেজকে কঠিন ট্যাকল করলেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। রেফারি শুরুতে খেলা চালিয়ে গেলেও ভিএআর জানিয়ে দিলো এটা পেনাল্টি। ৯ম মিনিটে শট নিতে আসেন মেসি। কিন্তু মিস করলেন তিনি। রেকর্ডও হলো না, আর্জেন্টিনাও এগিয়ে গেলো না।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow